Poems – ড. আব্দুল্লাহ আল মামুন

খুঁজে পেয়েছি প্রিয়তমা
খয়েরী রংয়ের জীর্ণ মাফলার গলায় পেচিয়ে নিলেন

মৌলবী সাহেব। বার কয়েক কেশে নিয়ে অতঃপর

বললেন, ‘কবুল’ বল মা বল, ‘কবুল’।

নতজানু চর্চিত মুখ আরো ঝুঁকে পঁড়েছিল তোমার।

তিন জোড়া শানিত চোখের সমুখে ঝল্সে উঠছিলে তুমি।

কী এক ভীষণ মৌনতায় ঘিরে ছিল চারপাশ,

রায় ঘোষণার ঠিক আগে পিন পতন নিরবতায়

আচ্ছন্ন থাকে আদালতের কক্ষ যেমন।

হঠাৎ মনে হল তোমার গোলাবী ঠোট যেন কেঁপে কেঁপে উঠলো ক’বার।

সেই থেকে, সেই বিশেষ ক্ষণ থেকে তুমি হলে আমার।

বৃত্তাকার আয়নায় তোমার মুখ দেখে মনে হল

ভালবাসতে হলে চোখে চোখ রাখতে হয়না,

শব্দ করে বলতে হয়না ‘ভালোবাসি’।

কারণ মুখ থেকে বার হওয়া

সব কথাইতো আর সত্যি হয়না।

‘কবুল’, তিন অক্ষরের একটি শব্দ;

এই একটি শব্দ দিয়ে জীবনের সাথে গাঁথা হল জীবন।

মনের সাথে গাঁথা হল মন, নিঃশ্বাসে জুড়ে গেল বিশ্বাস।

তুমি ছিলে এতো কাছে অথচ তোমাকে খুঁজে ফিরেছি

আবাসিক দালানের বেলকনিতে, কখনো বিপনি বিতান,

মিনি সুপার মার্কেটের জনারণ্যে কিংবা

মেডিক্যাল কলেজের করিডোরে।

অদৃষ্ট আর গায়েবী মোজেজায় বিশ্বাস করিনি কখনো।

বিস্মিত হতাম, ভেবে যীশুর কোমল ফুৎকারে নিহত কবুতর

ডানা মেলে কেমন করে উড়ে যেতো আকাশে কিংবা

আবাবীল পাখীর ছুঁড়ে দেয়া কংকর কিভাবে

কুপোকাৎ করেছিল আব্রাহা-র বিশাল হস্তীবহর।

নেপোলিয়ান নাকি হাত কেটে লিখেছিলেন নিজের ভাগ্য লিখন।

অথচ যেদিন তোমাকে পেলাম মনে হল

ভাগ্যের কাছেই সমর্পিত হলাম আমি।

সেই থেকে তোমাকে ছাড়া আমি অন্য কিছু বুঝিনি

তোমাকে ছেড়ে অন্য কোথাও ঈশ্বরের মানে খুঁজিনি।

যদি তুমি বল উড়িয়ে দিতে পারি বিশ্বের আছে যত যুদ্ধযান

যদি তুমি বল নিষ্ঠুর দানবের হিংস্র থাবা থেকে

ছিনিয়ে আনতে পারি প্যালেষ্টাইন।

যদি বল নিশ্চিত মৃত্যু জেনেও ধাবমান ট্রাকের নীচে

পেতে দিতে পারি আমার এ বুক।

যদি চাও প্রশান্ত মহাসাগরের তল থেকে

কুঁড়িয়ে আনতে পারি টাইটানিকের কোন হারানো ঝিনুক।

পেয়েছি তোমায় খুঁজে পাওয়া না পাওয়ার মাঝে

বন্ধু আমার অনুপমা।

কথা দাও থাকবে হৃদয়টা ছুঁয়ে ছুঁয়ে

কথা দাও থাকবে জীবনটা ছুঁয়ে ছুঁয়ে

হে আমার প্রিয়তমা।

ধন্যবাদ
তুমিই শেখালে কেমন করে ভালোবাসতে হয়

আবার তুমিই দেখালে কেমন করে দূরে সরে যেতে হয়

ধন্যবাদ সুচরিতাষু সবকিছুর জন্য।

কল্জের মধ্যে হাত ঢুকিয়ে

যে নামটা তুলেছিলাম সে ছিল তোমার

অথচ তুমিই বললে

‘ওটা আমি নই ভিন্ন কোন নারী’।

তবুও ধন্যবাদ সবকিছুর জন্য ।

ফুল দেখলেই তুমি চোখ বুজে সুবাস নিতে

তাইতো ফুলের শহর মেলবোর্ণ থেকে

এনেছিলাম বাস্কেট ভর্তি ফুল

ইউক্যালিপটাসের নিচে দাঁড়ালে

হাওয়ায় উড়তো তোমার চুল

অথচ তুমি বললে ‘ওসব কথা বলিনি কখনো

যা দেখেছো সবই ভুল’।

তবুও ধন্যবাদ ম্যাডাম সবকিছুর জন্য।

ভালোবাসা, প্রেম -তলিয়ে দেখিনি কখনো;

আমি অতি সাধারণ মানুষ একজন।

একদিন তুমিই বললে

‘ভালোবাসা আদায় করে নিতে হয়,

কাছে এসে বলতে হয় তুমি আমার’।

অথচ সেদিন তুমিই শেখালে

কেমন করে হৃদয় পোড়াতে হয় আর

কেমন করে দূরে ঠেলে দিয়ে ভালো বন্ধু হতে হয়।

তবুও ধন্যবাদ অনেক – অনেক –

আমাকে এতো কিছু শেখানোর জন্য

আর একজন ভালো বন্ধু হবার জন্য।

একজন প্যালেষ্টাইনী উদ্বাস্তুর আত্মকথা
আমি চেয়েছিলাম ফিরে পেতে আমার বাবার ভিটেমাটি

এক টুকরো জমি, মাথা গুজে থাকবার একরত্তি বসতবাটি

কিংবা জলপাইয়ের জীর্ণ বাগান।

পাঁচ যুগ কেটে গেলো, ঘরে ফেরা হল না আমার।

উদ্বাস্তু শিবিরের ধূসর কামরায় পড়ে আছি,

বেওয়ারিশ লাশ যেমন পড়ে থাকে উপেক্ষায় অন্ধকার গলিতে।

রোগে জর্জরিত মা যখন মৃতপ্রায়, অপারেশন থিয়েটারে

গুণছে প্রহর – এক বোতল সেলাইনের অপেক্ষায়;

বাবাকে দেখেছি হাসপাতালের দেয়াল টপকে

ছুটে যেতে কার্ফ্যুর কালো অন্ধকারে

শহীদ সহযোদ্ধার লাশ কুঁড়োতে, এক মহল্লা থেকে – অন্য মহল্লায়।

মক্তবের সিঁড়ি বেয়ে উঠতে পারিনি বেশী দূর

শৈশবে কলম ছুড়ে ফেলে দিয়ে

তুলে নিয়েছি টুকরো পাথর।

তারপর শুধু যুদ্ধ-যুদ্ধ খেলা

হানাদার বাহিনী, ট্যাংক, আর কামানের সাথে

টুকরো পাথরের খেলা, মরণ – খেলা।

বুলেট মুখে নিয়েই যেন জন্ম আমার।

বুলডোজারের বিকট শব্দ ছিল আমার ঘুমপাড়ানী গান।

হয়তো তাই কখনো কাউকে

ভালোবেসে বলতে পারিনি ‘ভালোবাসি’।

আমাকে খুঁজছ ?

আমাকে খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না তোমার।

আমাকে খুঁজে পাবে রামাল্লার অলিÑগলিতে, টুকরো পাথর হাতে

ছুটে-যাওয়া কোনো নাবালক কিশোরের মাঝে;

আমাকে খুঁজে পাবে আগ্রাসী কোন ট্যাংকের সমুখে

নির্ভয়ে দাঁড়িয়ে থাকা বিদ্রোহী জনতার ভীড়ে কিংবা

বাংকার-বাস্টার বোমার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া কোন

গেরিলা ক্যাম্পের ধ্বংসপের স্তূপের পাশে অথবা

গণ-কবরে শুয়ে থাকা লাখো শহীদের ভীড়ে।

ইদানীং আমার বসতবাড়ী

ফিরিয়ে দেবার কথা অনেকেই বলছেন;

জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার থেকে শুরু করে আরো অনেকেই।

আমাকে নিয়ে অনেকেই লিখেছেন কবিতা

লিখেছেন তুখোড় কবি খলিল জীব্রান। কিন্তু সেই কবিতা

ফিরিয়ে দিতে পারেনি আমার

পূর্বসূরীর ভিটেমাটি আর খর্জুরের বাগান।

আরো লিখেছেন নির্মলেন্দু গুণ। তাঁর কবিতা

আমার ঘরে ফেরার দিন সহযাত্রী হতে চেয়েছিলো।

কিন্তুু আমার যে ঘরে ফেরা হয়নি।

শুনেছি ১৯৭১-এ বাংলা মুলুকে মার্চের সবুজ উদ্যানে

একখানা কবিতা শুনিয়েছিলো সংগ্রামী মুজিবর।

ত্রিশ লক্ষ রক্তের অক্ষর দিয়ে লিখা হয়েছিলো সেই কবিতা।

আর সেই কবিতার শরীর বেয়ে অবশেষে ঘরে ফিরেছিল

ভিটেহারা বাঙালী জাতি।

সেই থেকে আমি প্রতিক্ষায় আছি

কখন আসবে এমন একজন কবি।

শোনাবে একটি কবিতা ।

পরাস্ত হবে হায়নার দল;

আর মুক্ত হবে প্যালেষ্টাইন।

আমেরিকাঃ শোনো (মূল: আরবী কবি সাদি ইউসুফ)
আমিও ভালবাসি জিন্স, নিউ অরলিন্সের বেলকনি

জ্যাজ সঙ্গীত আর এলভিস প্রিসলী।

আমিও ভালবাসি মার্ক টোয়েন, মিসিসিপির ষ্টীমবোট;

ওয়াইল্ড ওয়েস্টের তেজী ঘোড়া এবং

আব্রাহাম লিংকনের কুকুুর।

আমিও ভালবাসি টেক্সাসের অবারিত শস্যের মাঠ ;

ভার্জিনিয়া টোবাক্কোর প্রসিদ্ধ সিগারের গন্ধ

বক্সিং রিঙয়ে মোহাম্মদ আলীর প্রজাপতি নৃত্য।

আমিও ভালবাসি সিলিকন ভ্যালী, মাইক্রোসফ্ট

এম, আই, টি ও হারভার্ডের নামী-দামী ল্যাবরেটরী

আর হিউস্টনের কলম্বিয়া আকাশতরী।

কিন্তু আমি আমেরিকান নই ।

তাই বলে বোমা মেরে আমাকে প্রস্তরযুগ-এ পাঠাবার জন্য

ফ্যাান্টম পাইলটের কাছে এতটুকুই কি যথেষ্ট ?

আমেরিকা Ñ

এসো আমরা উপঢৌকন বিনিময় করি।

তুমি নিয়ে যাও ব্যাবিলনের শূন্যোদ্যান

ফিরিয়ে দাও বাগদাদের মিউজিয়াম ।

নিয়ে যাও সাদ্দাম হোসেন;

আমাদের দাও একজন আব্রাহাম লিংকন ।

আর যদি নাই দিতে পার

তবে অন্য কোন একজনকে দিও না।

আমেরিকা – যত ইচ্ছে তেল তুমি নিয়ে যাও

কিন্তু আবু গরাইবে নগ্ন কয়েদীর সম্ভ্রম ফিরিয়ে দাও।

চোরা পথে নিয়ে আসা ট্রাংক-ভর্তি ডলার নিয়ে যাও;

আমাদের বস্তা-ভর্তি গম আর জলপাই দাও।

নিয়ে যাও জেমস্ বন্ডের সোনালী পিস্তল

আমাদের দাও মেরিলিন মনরোর মোহনীয় হাসি।

নিয়ে যাও যত পারো

রাস্তার মোড়ে অন্ধকার গলিতে পড়ে-থাকা

হিরোয়িন-ভরা বিষাক্ত সিরিঞ্জ;

বিনিময়ে দাও এন্টিবায়োটিক্স কিংবা ভেক্সিন।

ফিরিয়ে নাও যত স্কাইস্ক্রেপার তৈরীর নীল নক্শা;

আমাদের শুধু দাও গ্রামের কুুঁড়েঘর।

নিয়ে যাও মানবাধিকারের যত শ্বেতপত্র;

আমাদের দাও মার্টিন লুথার কিং-এর পংক্তিমালা।

রেখে দাও তোমার পতাকার টক্টকে লাল রেখা;

আমাদের দাও ওই পতাকার উজ্জ্বল তারকামালা।

নিয়ে যাও স্বৈরাচারী শাসকের অতিকায় মূর্তি;

আমাদের দাও একখানা স্ট্যাচু-অফ-লিবার্টি।

আমেরিকা Ñ আমরা মাটির কাছের মানুষ;

আমাদের ঈশ্বর রক্ত আর কষ্টের

কাদামাটি দিয়ে রচনা করেন আত্মপ্রত্যয়ের গান,

গৌরব ও বিদ্রোহের গান।

আমেরিকা Ñ তোমার সেনাবাহিনী পাঠাও।

আমরাতো মরেই আছি

আমাদের হত্যা করে আর কি হবে ?

তবে শুধু জানতে ইচ্ছে করে

একজন মানুষ হত্যা করলে তোমার বীর সেনারা

পারবে কিনা তাকে কবর থেকে তুলে আনতে ?

ঈশ্বরের মত পারবে কিনা জীবন ফিরিয়ে দিতে?

আমেরিকা Ñ নিয়ে যাও তোমাদের যা নেই;

ফিরিয়ে দাও আমাদের যা ছিল

আমাদের বাপ-দাদার যা ছিল;

উত্তরাধিকার সূত্রে

আমাদের সন্তানরা যা পাবে।

একটি প্রেমের গল্প
এক তলার ছেলেটি সত্যি ভালোবাসতো

পাশের বাড়ীর মেয়েটিকে

অথচ ওদের দেখা হলেই দু’টি মুখে তালা ঝুলতো।

মেয়েটির ভীষণ ইচ্ছে হত কথা বলতে

কিন্তু দেখা হলেই অচেনা হয়ে যেতো

পরিচয়ের সহজ পথ ছেড়ে টেলিফোনের ইথারে নিত আশ্রয়।

আর একটি টেলিফোনের তৃষ্ণায় মেয়েটির

সিঁদুরের মত লাল ঠোঁটে তির-তির কাঁপন জাগতো।

মেয়েটির চোখ দু’টি ছিল খু-উ-ব গভীর।

ওরা দু’জন শুধু তাকিয়ে থাকতো;

সূর্যমুখী যেমন তাকিয়ে থাকে

আকাশের দিকে মুখ তুলে।

দু’জনার দু’টি চোখ হয়ে যেতো অন্তহীন পথ

কিংবা অলিখিত কোন উপন্যাস।

চোখের তারায় যে নিজের অগোচরে কথা বলা যায়

এমনতো আগে কেউ জানতো না।

কখনো গভীর রাতে কিংবা ক্লান্ত দুপুরে

দরোজায় কড়া নাড়ার মৃদু শব্দে

পাশের বাড়ীতে জেগে উঠতো প্রতীক্ষার একজোড়া চোখ।

এমনকি শব্দহীন বাতাসে ভেসে-আসা

অসতর্ক কোলাহল আর নীলিমায় নক্ষত্র পতনের শব্দে

মেয়েটি চম্কে উঠতো।

তবে ছেলেটি যদি দু’পা এগোয়

মেয়েটি তিনপা পিছোয়।

অসংখ্য শাসনের চোখ ওকে তাড়া করে বেড়ায়,

ওর প্রজাপতি মনের শঙ্খনীল ভালোবাসা

বৈরুতের অবরুদ্ধ প্যালেষ্টাইনী গেরিলার মত বলে উঠেঃ

‘সমর্পিত হব! না পালিয়ে বেড়াবো’।

একদিন মেয়েটি

শাসনের সব চোখ উপেক্ষা করে যখন এগিয়ে এল

ছেলেটি তখন সবার তিরস্কার আর উপহাসের বোঝা নিয়ে

‘জেনারেল বেলগ্রানো’র মত ডুবছে আর ডুবছে।

আর মেয়েটির দ’ুচোখে সুগভীর সুনামী ভেঙ্গে পড়ছে।

এইভাবে একদিন যে প্রেম

কুঁড়ি থেকে কলি হয়ে ফুলে-ফুলে

সুশোভিত হয়েছিল, তার যত পাঁপড়িগুলো

নীরবেই ঝরে গেলো।

তুমি সুরম্য ফ্রেস্কো
তুমি যেনো আমার

মনের সুনীল দেয়ালে-দেয়ালে

গভীর দাগে আঁকা ফ্রেস্কো।

জানি এ দাগ মুছবে না কোনদিন,

তবুও ভয় হয় আমার অজান্তে যদি,

কোন ভাড়াটে তস্কর

দেয়ালে হোয়াইট ওয়াশ করে দ্যায় ?

কাট এন্ড পেষ্ট জার্ণালিজম
খবর চাই! খবর চাই!

গত র্বষায় ক’বার ঘরের চাল ফুঁটো হল,

সে খবর জানতে চাই।

গ্রীষ্মের রোদ্দুরে ক’টা নদীর জল শুকালো

ক’জন তুখোড় ছাত্রনেতা স্বৈরাচারের দোসর হল,

ক’জন দেশপ্রেমিক দেশটাকে

সর্ষেবাটার মত চিবিয়ে খেলো  সে খবর জানতে চাই।

সালমান রুশদী জাতিসংঘের ক’খানা পদক পেলো

গোবেচারা জমির আলী ক’বার বউ ঠেঙ্গালো

সে খবরও জানতে চাই।

খবর দেবার প্রতিশ্রুতি চারিদিক

অথচ ম্যাগাজিনের পাতা উল্টালেই ঝল্সে ওঠে

আদম ব্যাপারীর হিংস্র চোখ

ছাপার অক্ষরে লেপটে থাকে

হায়নাররূপী বুদ্ধিজীবির লালসার লালা।

সংবাদপত্রগুলো যেনো হাসপাতালে পড়ে-থাকা

ব্যান্ডেজে বাধা অসহায় রোগী কিংবা

মজনু ফকিরের গায়ে জড়ানো র্মচে ধরা জীর্ণ আল্খেল্লা।

সম্পাদক সাহেবের বহুমুখী প্রতিভা অনস্বীকার্য;

দর্জি-দোকানের পুরোনো কাপড় রিপু করার কৌশল

তিনি সহজেই করেছেন রপ্ত।

জঘন্য মিথ্যাচারের সুরম্য দালান গড়তে তিনি সিদ্ধহস্ত।

তিনি সবই পারেন: গরুকে জলে ঠেলে দিয়ে

রচনা করতে নদী বিষয়ক কাব্য অথবা

ভণ্ডামীর কারুকাজ করা কটির নীচে

রাজাকারের কবজ লুকিয়ে

স্বাধীনতার পক্ষে ছুঁড়তে পারেন তিনি মেশিনগান।

জারজ দক্ষতায় মুক্তিযোদ্ধাদের বানাতে পারেন রাজাকার

অথবা অনুগত বেদুদের দিয়ে

লেখাতে পারেন নপুংসক কলাম।

ছোট হয়ে আসছে পৃথিবী,

একখানা ধারাল কাঁচি আর

এক কৌটা গ্লু থাকলেই এখন

বিশাল মানচিত্র ছেটে-ছুটে ঢোকানো যায় পকেটে;

সৃষ্টি করা যায় ইতিহাস।

এক ডলারে কেনা যায় বিশ্ব ভ্রমণের রিটার্ণ টিকেট।

একটি স্কেনার থাকলেই হয়

৬২ হাজার গ্রাম উঠে আসে কাগজের পাতায়।

ফটোকপিয়ারের উরুতে হুমড়ি খেয়ে পড়েন অমিতাভ বচ্চন

আর তাবৎ লেখকের দল।

‘চমৎকার হয়েছে ম্যাগাজিন!’ বললেন জনৈক বুদ্ধিজীবি

‘পাঠকের সব হবেতো হজম’?

বত্রিশ পাটি দাঁত বের করে মুখ খুললেন সম্পাদক মহোদয়

‘হতেই হবে হজম, সংবাদ পড়তে গেলে পাঠকের ফুরোবে দম;

এটাই হল কাট এন্ড পেস্ট জার্নালিজম’।

তোমার অস্তিত্বঃ ২
তুমি এলে

অপ্রত্যাশিতভাবে দীর্ঘ নিরবতার পর,

স্মৃতির পুকুরে ডুবে থাকতাম

রাত্রিদিন তোমার প্রতীক্ষায়।

তোমার অপরূপ স্বরূপ খুঁজে ফিরেছি

অপেরা হাউজের চত্বর ছেড়ে

ব্লুজ পয়েন্টের অথৈ জলে।

তোমার চিঠি পড়েছি আমি নিভৃত রাতে

আমার নির্জন পান্থনীড়ে;

উদ্দাম সাগরের দিকে জানালা খুলে

উত্তাল ঢেউ গুনতে-গুনতে।

মনে হয়েছে তুমি একদিন ফিরবে;

ফিরে পাবো তখন ফেলে আসা দিন।

মন তাকেই বেশী ভালবাসে কেন জানিনা;

যে তাকে দেয় শূন্যতার জ্বালা

আর বিচ্ছেদের বেদনা।

তোমার অস্তিত্বঃ ১
তোমাকে দেখি না কতদিন

মনে হয় যুগ-যুগ ধরে পড়ে আছি

স্মৃতির অন্ধকারে ঠিকানাবিহীন।

নিলীমায় প্রশ্ন রেখেছি

চারিপাশ খুঁজে ফিরেছি তোমার অস্তিত্ব।

আমার চোখ আছে, চোখে জল নেই

হৃৎপিন্ড আছে, তাতে স্পন্দন নেই;

গান আছে, সুর নেই

সুখ আছে, স্বস্তি নেই।

আমার একটা ঘর আছে

ঘরের মধ্যে সবই আছে

শুধু তাতে তুমি নেই ।

চার ঘণ্টার প্রতীক্ষা (প্রিয়তমার সাথে প্রথম যাত্রার টুকরো স্মৃতি)
প্রচণ্ড গরমে ঘর্মাক্ত শরীরে বসেছিলাম

সাজানো ড্রয়িং রুমের গুমোট অন্ধকারে

তুমি আসলে না।

অপেক্ষায় ছিলাম তুমি আসবে

হলুদ সিল্ক শাড়ীর আঁচল উড়িয়ে

অসংখ্য শাসনের চোখ এড়িয়ে;

পর্দার আড়ালে এসে দাঁড়াবে

ইশারায় কাছে ডাকবে।

তুমি আসলে না।

দেয়ালে কান পেতে রেখেছিলাম

যদি শুনতে পাই চুড়ির রিনিঝিনি শব্দ

পায়চারী করেছি অধৈর্য্য পদক্ষেপে

সামনের বারান্দায় তুমি এসে দাঁড়াবে

ত্রস্ত পায়ে সিঁড়ির অন্ধকারে।

অসম্ভব সুন্দর ওই মুখখানি

তুলে ধরবে আমার দিকে

লতার মত বাহুতে জড়িয়ে

কাছে টেনে বলবে, ‘তুমি আমার’।

অনেক ভেবেছি

ঘড়ির কাঁটা যতই এগিয়ে গেছে

ততই বিশ্বাস হয়নি

তুমি আমাকে

একটিবারও কাছে ডাকবে না।

ইচ্ছে হচ্ছিল

দরোজার অর্গল খুলে ভেতরে পা রাখি

চিৎকার করে তোমাকে কাছে ডাকি।

পারিনি।

বুকটা ভেঙ্গে আসছিলো অসহ্য অভিমানে,

মনে হচ্ছিল ছুটে যাই সবকিছু ফেলে,

হারিয়ে যাই নিকষ কালো অন্ধকারে।

তবুও অপেক্ষায় ছিলাম।

দীর্ঘ ত্রিশটা বছর কাটিয়েছি

শুধু তোমার প্রতীক্ষায়।

তোমাকে পাবার জন্য আরো

ত্রিশটা বছর কাটাতে পারবো

অথচ এই চার ঘণ্টার প্রতীক্ষা

কেনো এত দীর্ঘ মনে হয়েছিল জানি না।