Daily Diary – ড. আব্দুল্লাহ আল মামুন

মরুভূমিতে ন্যায়বিচারের মরীচিকা: মিসকিনদের জন্য কিসের আইন?
সৌদি আরবে সম্প্রতি দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে, তাদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি, এমনকি দণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাসকেও কিছু জানানো হয়নি।

বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে আমাদের দেশের মানুষদের একরকম ‘মিসকিন’ বা নিচু চোখেই দেখা হয়। সেখানে নিজ দেশের নাগরিকদের জন্য এক আইন, আর ঘাম ঝরানো প্রবাসী কর্মীদের জন্য আরেক আইন! তবে হ্যাঁ, পশ্চিমা নাগরিকদের কথা আলাদা। তাঁরা কখনো স্থানীয় নাগরিকদের চেয়েও বেশী খাতির যত্ন পান। তাই তথাকথিত ‘মিসকিন’দের বিচারে যে জবাবদিহিতার প্রয়োজন আছে, তারা তা মনেই করে না।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কর্মরত হাজারো কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা প্রতিনিয়ত পাই। বিশেষ করে নারী গৃহকর্মীরা দিনের পর দিন নির্মম শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন, এমনকি হাত-পা ভাঙা অবস্থায় পুলিশের কাছে গেলেও বিচার পাওয়া যায় না; পুলিশ মামলা নিতেই চায় না উল্টো মারধর করে।পোস্টমর্টেম বা ময়নাতদন্তের রিপোর্টগুলো অত্যন্ত অস্পষ্ট ও পরস্পরবিরোধী। কোথাও মৃত্যুর কারণ হিসেবে ট্রমা, পুড়ে যাওয়া বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বলা হয়, আবার কোথাও লেখা হয় ‘ব্রেইন ডেড’। অথচ শেষমেশ সেই দেশের পুলিশ বলে দেবে ‘স্বাভাবিক মৃত্যু’!

যে শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিয়ে এত আলোচনা, শত শত প্রবাসীর মৃত্যু ও নারী কর্মীদের নির্যাতনের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ কই? সেখানে ন্যায়বিচার কেন অধরা?

মূলত সৌদি আরব চলে একজন শাসকের খেয়ালখুশিমতো। দেশটিতে রাজা কিংবা বর্তমান শাসক রাজকুমার মোহাম্মদ বিন সালমানের (MBS) ইচ্ছাই শেষ কথা। এমন একটি দেশে কোনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা বা ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট থেকে বিশ্বখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে গায়েব করে দেওয়ার পর আজও কি কোনো জবাবদিহি নিশ্চিত হয়েছে?

এখানে বাংলাদেশ সরকারেরই বা কী করার আছে? কূটনৈতিক স্তরে প্রতিবাদ করতে গেলেই হুমকি আসে, লাখো প্রবাসী বাংলাদেশিকে বের করে দেওয়া হবে! বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ চাইলে যে কাউকে আটক করে কোনো কারণ না দেখিয়ে দেশে ফেরত পাঠাতে পারে, মধ্যপ্রাচ্যে থাকার সুবাদে এমন অনেক অভিজ্ঞতা আমার নিজের দেখা। এমনকি অনেকে ছুটি কাটাতে দেশে গিয়ে আর ফিরতে পারেননি, কারণ হঠাৎ করেই তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল।

সবমিলিয়ে, বর্তমান প্রেক্ষাপটে সৌদি সরকারের কাছে সুবিচার বা ন্যায়বিচারের প্রত্যাশা করা মানে মরুভূমিতে মরীচিকার পেছনে ছোটাই বৈকি!

17 October 2026

বিগ ব্যাংয়ের আগে কী ছিল?
মহাবিশ্বের উৎপত্তি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এ নিয়ে কথা বলতে বাঘা বাঘা পদার্থবিজ্ঞানীরাও দু’বার চিন্তা করেন। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি টঙের দোকানে চায়ে চুমুক দিতে দিতেও যে কেউ এখন বিগ ব্যাং নিয়ে লেকচার দিতে শুরু করেছেন!

তাঁরা এমন ভাব ধরে বসেন যেন বিগ ব্যাং তাঁদের চোখের সামনেই ঘটেছে। এ পদার্থবিদ্যা নয় , যেন কোনো রান্নার রেসিপি নিয়ে আলোচনা চলছে! এভাবে বলতে গিয়ে তাঁরা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য এবং ব্যক্তিগত ধারণাকে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেন।

বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত ও ঘন অবস্থায়। সেখান থেকে মহাবিশ্বের প্রসারণ শুরু হয় এবং ক্রমে শীতল হতে হতে গড়ে ওঠে পরমাণু, নক্ষত্র, ছায়াপথ ও গ্রহ-উপগ্রহ।

তাহলে কি বিগ ব্যাং থেকেই মহাবিশ্বের অস্তিত্ব শুরু হয়েছিল? এ প্রশ্নের নিশ্চিত উত্তর বিজ্ঞানীদের জানা নেই। বিগ ব্যাং তত্ত্ব মহাবিশ্বের প্রাথমিক অবস্থা থেকে তার সম্প্রসারণ ও বিবর্তন ব্যাখ্যা করে; কিন্তু বিগ ব্যাং থেকেই যে মহাবিশ্বের চূড়ান্ত উৎপত্তি কিংবা অস্তিত্বের শুরু, সে কথা বলেনা।

বিগ ব্যাংয়ের আগে কি অন্য কোনো মহাবিশ্ব ছিল? এ প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বিভিন্ন বিকল্প ধারণা নিয়ে গবেষণা করছেন। একটি সম্ভাবনা হলো চক্রাকার মহাবিশ্বের ধারণা (Cyclic Universe)। আরও কিছু মডেলে বিগ ব্যাংয়ের পরিবর্তে একটি বিগ বাউন্স (Big Bounce)-এর ধারণা রয়েছে, যেখানে পূর্ববর্তী সংকোচনপর্বের পর মহাবিশ্ব আবার প্রসারিত হতে শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় বৈজ্ঞানিক বিষয়ে মতামত দেওয়ার সময় প্রতিষ্ঠিত তথ্য, তাত্ত্বিক মডেল এবং অনুমানের পার্থক্য বোঝা জরুরি। অনেকেই বিজ্ঞানকে ধর্মের মুখোমুখি দাঁড় করান, অথচ বিজ্ঞান কোনো ধর্ম নয়, এটি পর্যবেক্ষণের মাধ্যমে যাচাইকৃত গবেষণার ফল। ‘বিজ্ঞানীরা সবকিছু জানেন না’ যেমন সব জ্ঞানকে অস্বীকার করার অজুহাত হতে পারে না, তেমনি ‘বিজ্ঞান একটি তত্ত্ব দিয়েছে’ মানে এই নয় যে সব প্রশ্নের উত্তর মিলে গেছে।

9 October 2026

Flydubai FZ1073: মৃত্যুর মুখ থেকে ফিরল ১৮২ প্রাণ
৩০ সেপ্টেম্বর। দুবাই থেকে তেলআভিভের পথে Flydubai FZ1073। প্রায় ৩৪ হাজার ফুট ওপরে ছুটে চলা বিমানে ছিলেন ১৭৪ যাত্রী ও ৮ ক্র সহ ১৮২ জন। হঠাৎ মাত্র ৩০ সেকেন্ডে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে গেল! কী ঘটছে, কেউ বুঝে ওঠার আগেই ককপিটে সহ-পাইলটের ছুরির আঘাতে গুরুতর আহত হলেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।

কিন্তু নিজের জীবন তখন বিপন্ন, তবুও তিনি থামেননি। আহত অবস্থায় তিনি ককপিটের দরজা খুলে দেন। যাত্রী ও ক্ররা হামলাকারী সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ১৮২ জন মানুষ প্রাণে বেঁচে যান।

ক্যাপ্টেন মাচ্ছারের সেই কয়েক সেকেন্ডের সাহসী সিদ্ধান্ত তাই আজ আলোচনায়, আন্তর্জাতিক গণমাধ্যম তাঁকে ‘হিরো’ বলছে।

সহ-পাইলট একজন ওমানি নাগরিক। ২০২৪ সালে Oman Air-এ trainee থাকাকালে তাঁকে নিরাপত্তা-ঝুঁকি হিসেবে শনাক্ত করা হয়েছিল বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কীভাবে তিনি পরে আবার বাণিজ্যিক বিমানের ককপিটে ফিরলেন, তার উত্তর এখন তদন্তের অপেক্ষায়।

নিরপরাধ মানুষকে টার্গেট করে আসলে কী অর্জন করা যায়? ইসরায়েলের প্রায় ১৮.৫ লাখ মুসলিম নাগরিক। কোনো বিমান ধ্বংস হলে সেখানে মুসলিম ইসরায়েলিরাও যে প্রাণ হারাতে পারতেন, তা অস্বীকার করার উপায় নেই।

এ ধরনের সহিংসতা কোনো ন্যায়সঙ্গত লক্ষ্যকে এগিয়ে নেয় না। বরং সাধারণ মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলে, নিরাপত্তা বাড়ায়, সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল উঁচু করে।

এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিরপরাধ মানুষকে, বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলিমদের, যারা বিমানবন্দর ও কর্মক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি, সন্দেহ কিংবা বৈষম্যের মুখোমুখি হতে পারেন।

সহিংসতা ও নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করে কোনো ন্যায়সঙ্গত লক্ষ্য অর্জন করা যায় না। বরং তাতে নিজের দাবিই আরও দুর্বল হয়ে পড়ে।

দুই রাজ্যের মাঝখানে, মারে নদীর তীরে
অফিসের কাজের সূত্রে নিউ সাউথ ওয়েলসের আনাচে-কানাচে বহু ছোট-বড় শহরে যাওয়ার সুযোগ হয়েছে। সেই পুরোনো অভিজ্ঞতার ধারাবাহিকতায় গত দু’দিনে আবার ঘুরে এলাম NSW-এর ভিক্টোরিয়া সীমান্তবর্তী চারটি ছোট্ট কান্ট্রি শহর-Berrigan, Finley, Barooga ও Tocumwal।

জনসংখ্যা মাত্র দেড় থেকে তিন হাজারের মধ্যে। বাইরে থেকে দেখলে শান্ত, নিরিবিলি, প্রায় নিস্তব্ধ শহর। কিন্তু বড়দিনের ছুটিতে চিত্রটা একেবারেই বদলে যায়। পর্যটকদের ভিড়ে ছোট্ট শহরগুলো যেন হঠাৎ প্রাণ ফিরে পায়, রাস্তাঘাট আর দোকানপাট জমজমাট হয়ে ওঠে।

সিডনি থেকে বিমানে Albury, তারপর গাড়িতে প্রায় দেড় ঘণ্টার পথ। যাত্রাপথের একটি বড় অংশই ভিক্টোরিয়া রাজ্যের মধ্য দিয়ে। পথের দুই পাশে বিস্তীর্ণ কৃষিজমি, খোলা আকাশ আর নিরিবিলি গ্রামীণ অস্ট্রেলিয়া। শহুরে ব্যস্ততা থেকে একেবারে ভিন্ন এক জগৎ।

এর মধ্যে Barooga শহরটি বিশেষভাবে মনে দাগ কাটল। প্রায় ২,৭০০ কিলোমিটার দীর্ঘ অস্ট্রেলিয়ার বিখ্যাত Murray River-এর তীর ঘেঁষে গড়ে উঠেছে শহরটি। নদীর এক পারে নিউ সাউথ ওয়েলস, আর অন্য পারে ভিক্টোরিয়া। একই নদী, অথচ দুই পাশে দুই রাজ্য!

এই এলাকায় আমি প্রথম এসেছিলাম নব্বইয়ের দশকের শুরুতে, অফিসের কাজে। প্রায় তিন দশক পর আবার ফিরে এসে মনে হলো, জায়গাটি যেন একই সঙ্গে পরিচিত এবং অপরিচিত। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু মারে নদীর শান্ত স্রোত আর তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য যেন সেই আগের মতোই আছে।

দুপুরের খাবারটাও ছিল ভ্রমণের অন্যতম আকর্ষণ। নদীর পাড় ঘেঁষা একটি রেস্তোরাঁয় বসে খেলাম স্থানীয়ভাবে বিখ্যাত Murray Cod দিয়ে Fish & Chips। নদীর দিকে তাকিয়ে, শান্ত পরিবেশে, মারে নদীর মাছের স্বাদ নিতে নিতে মনে হলো, কখনো কখনো অফিসের কাজও জীবনে সুন্দর কিছু স্মৃতি উপহার দেয়।

ক্রিকেটের দেবতা ব্র্যাডম্যানের শহরে কিছুক্ষণ
ইংল্যান্ডের বিখ্যাত ওভাল মাঠ। বাইশ গজের ঠিক মাঝখানে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। গ্যালারিজুড়ে পিনপতন নীরবতা আর টানটান উত্তেজনা। মাত্র ৪টি রান! তাতেই ক্রিকেট ইতিহাসের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে তাঁর ক্যারিয়ারের গড় রান স্পর্শ করবে ঠিক ১০০। কিন্তু প্রকৃতি হয়তো চায়নি কোনো মরণশীল মানুষের কীর্তি শতভাগ নিখুঁত হোক। তাই তো শূন্য রানেই ফিরতে হলো তাঁকে। ৯৯.৯৪ গড়ে থেমে গেল এক মহাকাব্য, যার ধারেকাছে আজও পৌঁছাতে পারেনি আর কোনো মানব সন্তান। আধুনিক ক্রিকেটের সেরা ক্রিকেটারদের গড় ৬০-এর ঘরে এসে থমকে গেছে!

গতকাল ছিল সরকারি ছুটি। সিডনির কোলাহল ছেড়ে মাত্র দেড় ঘণ্টার পথ পেরিয়ে পৌঁছে গেলাম সেই কিংবদন্তির শৈশবের চারণভূমি ‘বোরাল’ (Bowral) শহরে। এই শান্ত শহরেই হয়েছিল ডনের ক্রিকেটের হাতেখড়ি। সেখানেই গড়ে তোলা হয়েছে ‘ব্র্যাডম্যান মিউজিয়াম’। ডন ব্র্যাডম্যানের অবিস্মরণীয় সব স্মৃতি তো আছেই, সাথে নারী ক্রিকেটের উত্থান এবং স্পিন জাদুকর শেন ওয়ার্নের মতো বহু স্মরণীয় অধ্যায় ও স্মারক দিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহশালা।

মিউজিয়ামের ঠিক পাশেই সবুজ মাঠ ঐতিহাসিক ‘ব্র্যাডম্যান ওভাল’। এই মাঠেই মিশে আছে কিশোর ব্র্যাডম্যানের বিশ্বজয়ী হয়ে ওঠার প্রথম গল্প। ১৯২৫ সাল, মাত্র ১৭ বছর বয়সে এই মাঠেই মস ভেলের বিপক্ষে অপরাজিত ৩০০ রানের এক অতিমানবীয় ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এই মাঠ ঘেঁষেই দাঁড়িয়ে আছে ২০ গ্লিব স্ট্রিটের সেই পুরোনো বাড়িটি (ছবিতে দেখুন)। আমার মত ক্রিকেট রোমান্টিকদের কাছে এ যেন এক পবিত্র তীর্থস্থান। এটি স্যার ডন ব্র্যাডম্যানের

শৈশবের দ্বিতীয় বাড়ি।

ছোটবেলা থেকেই আমি ছিলাম একজন ‘ক্রিকফ্যানাটিক’। মনে পড়ে গেল, অস্ট্রেলিয়া আসার আগে ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞেস করেছিলেন, “অস্ট্রেলিয়া যাওয়ার কারণ কী?” আমি সোজা সাপটা উত্তর দিয়েছিলাম, “অন্যতম প্রধান কারণ, ক্রিকেট!” আমার কথা শুনে সেই অফিসারতো হেসেই খুন।

পুরো মিউজিয়াম এলাকাটা ঘুরে দেখতে দেখতে বারবার রোমাঞ্চিত হচ্ছিলাম। বেশ কিছু ছবিও তুললাম। বোরাল শহরে তখন বসন্তের আগমনীতে রঙিন ‘টিউলিপ ফেস্টিভ্যাল’ চলছে। একদিকে ক্রিকেটের ইতিহাস, অন্যদিকে ফুলের সমারোহ, সব মিলিয়ে এক অদ্ভুত ভালোলাগা আর এক বুক নস্টালজিয়া নিয়ে সন্ধ্যায় ঘরে ফিরলাম।

৬ অক্টোবর, ২০২৬

চুয়েটকে পরীক্ষাগার বানাবেন না
মাত্র দুই মাস আগে নিয়োগ পাওয়া চুয়েটের উপাচার্য ড. সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শরিফুল আলমকে নিয়োগ দেওয়ার খবরটি শুনে কিভাবে প্রতিক্রিয়া জানাবো তার ভাষাই খুঁজে পাচ্ছিলামনা।

ড. সায়েম আমার প্রায় উনিশ বছরের জুনিয়র চুয়েটিয়ান। প্রথমে তাঁর নিয়োগের খবরেও অনেকের মতো আমিও বিস্মিত হয়েছিলাম। কারণ, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ কেবল মেধার নয়, এটি প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বেরও পরীক্ষা। তারপরও ভেবেছিলাম, মেধাবী ও কর্মঠ একজন মানুষ হয়তো নতুন উদ্যমে চুয়েটকে এগিয়ে নিয়ে যাবেন।

কিন্তু কাউকে দায়িত্ব দেওয়ার পর তাঁকে কাজ করার ন্যূনতম সময়টুকুও কি দেওয়া উচিত নয়? যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে তাঁকে সরানো যেতে পারে। সেটি স্বাভাবিক। কিন্তু কয়েক মাস পরপর উপাচার্য পরিবর্তন কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শুভ বার্তা হতে পারে না। এটি দাবার বোর্ড নয় যে, হঠাৎ একটি ঘুঁটি সরিয়ে আরেকটি বসিয়ে দেওয়া হবে। এরকম সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ধারাবহিকতা, পরিকল্পনা ও স্থিতিশীলতা নষ্ট করে।

নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক শরিফুল আলমও একজন চুয়েটিয়ান, আমার অনুজ। ব্যক্তিগতভাবে দুজনই আমার কাছে সমান শ্রদ্ধার ও প্রিয়। আজ দেখছি, ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে, নতুন উপাচার্যকে তাঁরই প্রিয় ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা আসছে। এই পরিস্থিতি কার জন্যই বা সুখকর?

ভিসি নিয়োগ নিয়ে কেন ছাত্রদের রাস্তায় নামতে হবে? এ ধরনের অস্থিরতায় কেউ পক্ষে থাকে, কেউ বিপক্ষে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয় ছাত্রদের। সেশনজট বাড়ে, শিক্ষাজীবন দীর্ঘ হয়। কারণ চেয়ার বদলায়, কিন্তু সময় আর ফিরে আসেনা।

আমি নিজেই এর সাক্ষী। ১৯৭৮ সালে তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে ‘প্রিন্সিপাল খেদাও’ আন্দোলন এবং পরে কলেজ খোলার আন্দোলনের কারণে জীবনের মূল্যবান ১৮ মাস হারিয়েছিলাম। সেই ক্ষতির প্রভাব পেশাগত জীবনেও বহন করতে হয়েছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, চুয়েটকে ‘মিউজিক্যাল চেয়ার’-এর খেলায় পরিণত করবেন না। ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানকে গুরুত্ব দিন।

২২ সেপ্টেম্বর ২০২৬