তোমাকে দেখি না কতদিন
মনে হয় যুগ-যুগ ধরে পড়ে আছি
স্মৃতির অন্ধকারে ঠিকানাবিহীন।
নিলীমায় প্রশ্ন রেখেছি
চারিপাশ খুঁজে ফিরেছি তোমার অস্তিত্ব।
আমার চোখ আছে, চোখে জল নেই
হৃৎপিন্ড আছে, তাতে স্পন্দন নেই;
গান আছে, সুর নেই
সুখ আছে, স্বস্তি নেই।
আমার একটা ঘর আছে
ঘরের মধ্যে সবই আছে
শুধু তাতে তুমি নেই ।