তুমি যেনো আমার
মনের সুনীল দেয়ালে-দেয়ালে
গভীর দাগে আঁকা ফ্রেস্কো।
জানি এ দাগ মুছবে না কোনদিন,
তবুও ভয় হয় আমার অজান্তে যদি,
কোন ভাড়াটে তস্কর
দেয়ালে হোয়াইট ওয়াশ করে দ্যায় ?