আমিও ভালবাসি জিন্স, নিউ অরলিন্সের বেলকনি
জ্যাজ সঙ্গীত আর এলভিস প্রিসলী।
আমিও ভালবাসি মার্ক টোয়েন, মিসিসিপির ষ্টীমবোট;
ওয়াইল্ড ওয়েস্টের তেজী ঘোড়া এবং
আব্রাহাম লিংকনের কুকুুর।
আমিও ভালবাসি টেক্সাসের অবারিত শস্যের মাঠ ;
ভার্জিনিয়া টোবাক্কোর প্রসিদ্ধ সিগারের গন্ধ
বক্সিং রিঙয়ে মোহাম্মদ আলীর প্রজাপতি নৃত্য।
আমিও ভালবাসি সিলিকন ভ্যালী, মাইক্রোসফ্ট
এম, আই, টি ও হারভার্ডের নামী-দামী ল্যাবরেটরী
আর হিউস্টনের কলম্বিয়া আকাশতরী।
কিন্তু আমি আমেরিকান নই ।
তাই বলে বোমা মেরে আমাকে প্রস্তরযুগ-এ পাঠাবার জন্য
ফ্যাান্টম পাইলটের কাছে এতটুকুই কি যথেষ্ট ?
আমেরিকা Ñ
এসো আমরা উপঢৌকন বিনিময় করি।
তুমি নিয়ে যাও ব্যাবিলনের শূন্যোদ্যান
ফিরিয়ে দাও বাগদাদের মিউজিয়াম ।
নিয়ে যাও সাদ্দাম হোসেন;
আমাদের দাও একজন আব্রাহাম লিংকন ।
আর যদি নাই দিতে পার
তবে অন্য কোন একজনকে দিও না।
আমেরিকা – যত ইচ্ছে তেল তুমি নিয়ে যাও
কিন্তু আবু গরাইবে নগ্ন কয়েদীর সম্ভ্রম ফিরিয়ে দাও।
চোরা পথে নিয়ে আসা ট্রাংক-ভর্তি ডলার নিয়ে যাও;
আমাদের বস্তা-ভর্তি গম আর জলপাই দাও।
নিয়ে যাও জেমস্ বন্ডের সোনালী পিস্তল
আমাদের দাও মেরিলিন মনরোর মোহনীয় হাসি।
নিয়ে যাও যত পারো
রাস্তার মোড়ে অন্ধকার গলিতে পড়ে-থাকা
হিরোয়িন-ভরা বিষাক্ত সিরিঞ্জ;
বিনিময়ে দাও এন্টিবায়োটিক্স কিংবা ভেক্সিন।
ফিরিয়ে নাও যত স্কাইস্ক্রেপার তৈরীর নীল নক্শা;
আমাদের শুধু দাও গ্রামের কুুঁড়েঘর।
নিয়ে যাও মানবাধিকারের যত শ্বেতপত্র;
আমাদের দাও মার্টিন লুথার কিং-এর পংক্তিমালা।
রেখে দাও তোমার পতাকার টক্টকে লাল রেখা;
আমাদের দাও ওই পতাকার উজ্জ্বল তারকামালা।
নিয়ে যাও স্বৈরাচারী শাসকের অতিকায় মূর্তি;
আমাদের দাও একখানা স্ট্যাচু-অফ-লিবার্টি।
আমেরিকা Ñ আমরা মাটির কাছের মানুষ;
আমাদের ঈশ্বর রক্ত আর কষ্টের
কাদামাটি দিয়ে রচনা করেন আত্মপ্রত্যয়ের গান,
গৌরব ও বিদ্রোহের গান।
আমেরিকা Ñ তোমার সেনাবাহিনী পাঠাও।
আমরাতো মরেই আছি
আমাদের হত্যা করে আর কি হবে ?
তবে শুধু জানতে ইচ্ছে করে
একজন মানুষ হত্যা করলে তোমার বীর সেনারা
পারবে কিনা তাকে কবর থেকে তুলে আনতে ?
ঈশ্বরের মত পারবে কিনা জীবন ফিরিয়ে দিতে?
আমেরিকা Ñ নিয়ে যাও তোমাদের যা নেই;
ফিরিয়ে দাও আমাদের যা ছিল
আমাদের বাপ-দাদার যা ছিল;
উত্তরাধিকার সূত্রে
আমাদের সন্তানরা যা পাবে।
Leave a comment
