কক্সবাজার জাতীয় গ্রন্থাগার এ অনুষ্ঠিত হলো কক্সবাজার সাহিত্য একাডেমি র রজতজয়ন্তী ও সাহিত্য পুরষ্কার প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, কবিতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন কবি আবদুল হাই শিকদার, বিশেষ অতিথি এস এম সিরাজুল ইসলাম-বিশিষ্ট শিক্ষাবিদ ও মহাপরিচালক বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজার, বিশেষ অতিথি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর -লেখক ও কলামিস্ট। সভাপতি – মুহম্মদ নূরুল ইসলাম- সভাপতি কক্সবাজার সাহিত্য একাডেমি।
কক্সবাজারের মোট আটজনকে বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে ( ২০১৮ – ২০২৫ সাল পর্যন্ত )
পুরষ্কৃত করা হয়। তাঁরা হলেন –
১.সুলতান আহমেদ( ২০১৮)
২.ড. শাহেদ ইকবাল (২০১৯)
৩.রুহুল কাদের বাবুল( ২০২০)
৪.ড. আবদুল্লাহ আল মামুন (২০২১)
৫.খালিদ আহসান (২০২২)
৬.হাসিনা চৌধুরী লিলি( ২০২৩)
৭.জোবাইদা আব্বাস ঝিনুক( ২০২৪)
৮.অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী( ২০২৫)
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রখ্যাত সাংবাদিক আজাদ মনসুর ( প্রচার সম্পাদক কক্সবাজার সাহিত্য একাডেমি) ।
কবিদের জীবন বৃত্তান্ত, সম্মাননা স্মারক ও পুরষ্কারপ্রদান অংশটির সঞ্চানলার দায়িত্বে ছিলেন অধ্যাপক, কবি, ছন্দ বিশ্লেষক দিলওয়ার চৌধুরী
১৯ জুন, ২০২৬
