(১)
একুশ-একুশ
আসলো একুশ
বই মেলাতে রঙীন ফানুস
উড়ছে কেবল উড়ছে;
শূন্য থালা
নেইকো খাবার,
আমার পেটে
ক্ষুধার আগুন জ্বলছে।

(২)
একুশ মানে ফুলের তোড়া
কাব্য-কিতাব রঙীন কাগজ মোড়া;
দিচ্ছে চিরে বুকের জমিন
বলিউডের ক্ষিপ্ত তেজী ঘোড়া।

(৩)
একুশ মানে ফাগুন মাসে সব হারানোর জ্বালা
মায়ের অবুঝ হৃদয়টাকে করছে ফালা-ফালা
একুশ মানে নতুন করে দুঃখ ভোলার পালা।

(৪)
একুশ মানে ভর দুপুরে প্রেমের নিপুণ খেলা
বর্ণমালার জন্য আমার দারুণ অবহেলা।

(৫)
একুশের দিনে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসে।