হঠাৎ করে যদি
স্যান্ডানিস্ট গেরিলার মতো
তোমার সুরক্ষিত হৃদয়ে ঢুকে পড়ি;
অতর্কিত এ্যাম্বুশে তছনছ করে দিই সব কিছু;
তুমি ভাববে এ কেমন জবর দখল !
এ কেমন খেলা! বিশ্বেস করো
মিছে রক্তপাত, বারুদের গন্ধ,শত্র“র মুখোমুখি
সব কিছু অসহ্য মনে হয় আমার।
নাই বা হলেম বিজয়ী বীর।
তোমার জন্য এনকোমোর মত
মিথ্যে অপবাদ নিয়ে
ফাঁসিতে যেতেও আমার আপত্তি নেই।