তুমি এলে
অপ্রত্যাশিতভাবে দীর্ঘ নিরবতার পর,
স্মৃতির পুকুরে ডুবে থাকতাম
রাত্রিদিন তোমার প্রতীক্ষায়।
তোমার অপরূপ স্বরূপ খুঁজে ফিরেছি
অপেরা হাউজের চত্বর ছেড়ে
ব্লুজ পয়েন্টের অথৈ জলে।
তোমার চিঠি পড়েছি আমি নিভৃত রাতে
আমার নির্জন পান্থনীড়ে;
উদ্দাম সাগরের দিকে জানালা খুলে
উত্তাল ঢেউ গুনতে-গুনতে।
মনে হয়েছে তুমি একদিন ফিরবে;
ফিরে পাবো তখন ফেলে আসা দিন।
মন তাকেই বেশী ভালবাসে কেন জানিনা;
যে তাকে দেয় শূন্যতার জ্বালা
আর বিচ্ছেদের বেদনা।
Leave a comment
