২৬শে সেপ্টেম্বর, শনিবার সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে সিডনিবাসী-বাংলা ডটকম পত্রিকা’র ২০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে একটি মনোরম এবং মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় I অনুষ্ঠানের শুরুতে সিডনিবাসী-বাংলা ডটকমের সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন সকল লেখক এবং এই অনুষ্ঠানে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সকলকে তাঁর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সিডনীর নজরুল সংগীত শিল্পী অমিয়া মতিন এবং ডঃ আব্দুল্লাহ আল মামুন তাঁদের গায়কী এবং সুমধুর কণ্ঠের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন I অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একুশে পদক প্রাপ্ত খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা বিভিন্ন পর্যায়ের নজরুল সঙ্গীত ( ঠুমরি, খেয়াল, গজল এবং রাগ) পরিবেশন করেন।
Leave a comment
