আমি যদি না থাকি
ভয় পেয়ো না
আমার
কবিতা
থাকবে
তোমার
সাথে।
উঠোনে আমার লাগানো বরবটি,
কচু শাক ও শশার ঝাড়
কতবড় হয়েছে জানিনা।
ভয় নেই, আমার হয়ে
তোমার আঙুলটা একটু করে ছুঁয়ে দিও;
দেখবে ওরা বড় হবে, বড় হতে থাকবে।
বড় হতে-হতে একদিন আকাশ ছোঁবে।
একজন মানুষ থাকে
আবার হঠাৎ করে হারিয়ে যেতে পারে
তাতে কি?
হাতের স্পর্শ থেকে যায়;
নিঃশ্বাসের পরশ থেকে যায়।
আর কবিতা ?
সেতো থেকেই যায়।